
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইসলামাবাদ পয়েন্টে মোটর বাইক ও ইজি বাইকের সংঘর্ষে গুরুতর আহত যুবক নুরুল হাকিম মৃত্যুবরণ করছে। ২২ জানুয়ারী রাত আনুমানিক একটার দিকে চিকিৎসাধীন ককসবাজারস্থ এক বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান ইউসুফ নামের এক ব্যক্তি।
একইদিন সকাল এগারটায় নিহত নুরুল হাকিমের নামাজে জানাযা শেষে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, ২০ জানুয়ারী তিনটার দিকে মহাসড়কের আউলিয়াবাদস্থ ভাবির দোকানের সামনে টমটম ও মোটর বাইকের সংঘর্ষ ঘটে। এসময় আহত হন ঈদগড় ইউনিয়নের চরপাড়া এলাকার আলী আহম্মদের পুত্র নুরুল হাকিম ,একই এলাকার উলা মিয়ার পুত্র পেঠান গুরুতর আহত হয়েছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.