সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ফলোআপ: ঈদগাঁওতে বনকর্মীদের উপর হামলার ঘটনায় সংবাদকর্মী ও নিহতের ভাইয়ের বিরুদ্ধে মামলা

ফলোআপ: ঈদগাঁওতে বনকর্মীদের উপর হামলার ঘটনায় সংবাদকর্মী ও নিহতের ভাইয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জের চাঁন্দেরঘোনা এলাকায় রিজার্ভ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে প্রবাসী যুবক খুন ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে।

স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পুর্বক ২০/২৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে ১৮ আগষ্ট সন্ধ্যার দিকে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন বলে জানায় রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া। এ মামলায় আসামী করা হয়েছে নিহতের দুইভাই ও এক সংবাদকর্মীকে। অজ্ঞাতনামা অনেককে আসামী করা হয়েছে।

উল্লেখ্য যে,১৭ আগষ্ট সকাল আনুমানিক দশটার দিকে ঈদগাঁও মেহেরঘোনা বিটের চাঁন্দেরঘোনা উছিন্না মোরা এলাকায় বন বিভাগের জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা সংগঠিত হয়।

স্থানীয়দের মতে, এদিন একই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মোস্তাক আহমদসহ আরো কয়েকজন লোক তার বাড়ির পার্শ্ববর্তী এক নারীকে ঘর নির্মাণ করে দিতে সহযোগীতা করে। খবর পেয়ে মেহেরঘোনা বিট কর্মকর্তার নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে গিয়ে নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় নিহত মোস্তাকের সাথে বনকর্মীদের মধ্য বাকবিতণ্ডার পর হাতাহাতির রূপ নেয়। এক পর্যায়ে গোলাগুলিতে মোস্তাক আহত হয়। পরে এলাকার লোকজন গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। মৃত্যুর সংবাদটি এলাকায় চাউর হলে কিছুক্ষণ পর উত্তেজিত জনতা বনকর্মীদের ধাওয়া করে মারধর করে। এ সময় তাদের সাত কর্মকর্তা-কর্মচারী আহত ও একটি রাইফেল ভাংচুর করা হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা দাবী করে আসছে।

তবে এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগের লোকজন ইতিমধ্যে নিরহ ব্যক্তিদের নামে মামলা করে হয়রানী ও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.