সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফলোআপ: ঈদগাঁওতে রোগীদের প্রেসক্রিপশনে এবার ছবি না তোলায় এক পল্লী চিকিৎসকের বিজ্ঞপ্তি

ফলোআপ: ঈদগাঁওতে রোগীদের প্রেসক্রিপশনে এবার ছবি না তোলায় এক পল্লী চিকিৎসকের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে রোগীদের প্রেসক্রিপশনে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের নয়া কলাকৌশল অংশ হিসেবে এবার ছবি তোলার হিড়িক অব্যাহত রয়েছে।

সূত্র মতে, জেলা সদরের বৃহৎ বাণিজ্যিক উপ শহর ঈদগাঁও বাজারের নানা হাসপাতাল, ক্লিনিকে অবস্থানরত বিভিন্ন ঔষুধ কোম্পানীর এমআরদের কাছ থেকে এমন দৃশ্য চোখে পড়ে। বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে আসা অসহায় রোগীরা চিকিৎসকদের কাছে চিকিৎসা সেবা শেষে বেরিয়ে আসার সাথে সাথে বেশ কিছু এম.আরগণ ঐ রোগীর প্রেসক্রিপশন কেড়ে নিয়ে নিজের মোবাইলে ছবি করে। এতে করে রোগীরা বিপাকে পড়ার পাশাপাশি বিব্রতবোধ ও প্রকাশ করে। আবার অনেক রোগী নিরুপায় হয়ে প্রেস ক্রিপশনটি তাড়াতাড়ি দিয়ে ফেলে।

প্রাপ্ত তথ্য মতে, রোগীর প্রেসক্রিপশন হাতে নিয়ে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা মোবাইলে ছবি তোলার কারণ হচ্ছে যে, উক্ত কোম্পানীর ঔষুধ চিকিৎসকরা ঠিকমত প্রেসক্রিপশনে লিখছে কিনা তার জ্বলন্ত প্রমাণ সরূপ ছবি তুলে ঐ কোম্পানীর উদ্ধর্তন কর্তৃপক্ষকে ই-মেইল কিংবা ম্যাসেনজারের মাধ্যমে জানান দেয়। মূলত কোম্পানীর কাছ থেকে বাহ বাহ কুড়ানো বা প্রমোশনের জন্য এটি করে থাকে বলে জানা যায়। এই নিয়ে পাড়া মহল্লার রোগীরা বিব্রতবোধ প্রকাশ করে থাকে।

অসহায় কয়েক রোগীর মতে, একদিকে রোগী নিয়ে মহাবিপদে, অন্যদিকে ঔষুধের প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলার হিড়িক আসলেই দু:খজনক।

দেখা যায়, ১১ আগষ্ট ঈদগাঁও বাসষ্টেশনের এক পল্লী চিকিৎসক রোগীদের নানা অভিযোগের কথার প্রেক্ষিতে সুবিধার কথা বিবেচনা করে তাঁর চেম্বারে সকল ধরনের প্রেসক্রিপশনে সার্ভে করা থেকে বিরত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করে একটি বিজ্ঞপ্তি টাঙ্গানো হয়েছে।

উল্লেখ্য যে, ৮ আগষ্ট দুপুরের দিকে ঈদগাঁও বাসষ্টেশনের ঐ চিকিৎসকের চেম্বারে রোগীর প্রেসক্রিপশনে ছবি তোলার বিষয়ে চেম্বারে অবস্থানরত পল্লী চিকিৎসককে অবগত করা হয় বলে সূত্রে প্রকাশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.