সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফলোআপ : চকরিয়ার গৃহবধূ নাজমা আক্তার হত্যার ঘটনায় মামলা

ফলোআপ : চকরিয়ার গৃহবধূ নাজমা আক্তার হত্যার ঘটনায় মামলা


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় আলোচিত নাজমা আক্তারকে (৪৫) জবাই করে হত্যার ঘটনায় চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী কলিম উল্লাহ বাদী হয়ে মঙ্গলবার রাতে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় বখাটে মো. হাসানকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার দুইদিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে, অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে ওসি মো.হাবিবুর রহমান জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গৃহবধূ নাজমা আক্তারকে জবাই করে হত্যার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী নিহতের স্বামী কলিমউল্লাহ এজাহারে বখাটে হাসানকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করেছেন। এই মামলায় এজাহার নামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

এদিকে, হত্যাকান্ডের দুইদিন অতিবাহিত হলেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। মামলার বাদী ও এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ায় গৃহবধু নাজমা আক্তারকে জবাই করে হত্যা করা হয়। নিহত নাজমা আক্তারের সদ্য এসএসসি পাস করা মেয়েকে বখাটে হাসানের সাথে বিয়ে না দেয়ায় ঘরে ঢুকে মেয়ের মা নাজমা আক্তারকে (৪৫) জবাই করে হত্যা করে হাসানের নেতৃত্বে একদল দূর্বৃত্ত। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নাজমা আক্তারের মরদেহ উদ্ধার করে।

মুকুল কান্তি দাশ
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি
তারিখ-১০.০৭.২০১৯ইং
মোবাইল-০১৮১২-৪৩১৫৭৭।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.