
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় নবম শ্রেণীর এক ছাত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ করেছে ভিকটিমের পরিবার।
বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে লামা হাসপাতালে ধর্ষিতা মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য আসেন মা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালে মাধ্যমে বিষয়টি জানতে পেরে ভিকটিম ও পরিবারকে থানায় আসতে বলি। এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।
লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার ডাঃ রায়হান জান্নাত বিলকিস সুলতানা বলেন, ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত রয়েছে। আমরা তাকে বান্দরবান জেলা সদর হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রেফার করেছি।
ভিকটিমের পরিবার জানান, মঙ্গলবার সন্ধ্যা বাড়িতে ধর্ষণের শিকার মেয়েটি ও ছোট বোন ছিল। আর কেউ ঘরে ছিলনা। এই সুযোগে পার্শ্ববর্তী মোঃ সাইফুল বাড়ির আঙ্গিনায় এসে তার গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখিয়ে তাকে বাড়ির পাশে পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষক মোঃ সাইফুল লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার সেকান্দর আলীর ছেলে। আমার মেয়ে হারগাজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও ভাইবোনদের মধ্যে সে চতুর্থ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.