সাম্প্রতিক....
Home / জাতীয় / ফিরে দেখা গ্রেনেড হামলার মামলা

ফিরে দেখা গ্রেনেড হামলার মামলা

২১ আগস্ট গ্রেনেড হামলা; ফাইল ফটো

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হোন মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২০ জন। আহত হোন বহুজন। এ ঘটনার পর দিন রাজধানীর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা হয়। তদন্তের নামে তৎকালিন বিএনপি-জামায়াত জোট সরকার নোয়াখালি সোনাইমুরির জজ মিয়া নামের একজনকে আটক করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে গ্রনেড হামলার স্বিকারোক্তির ঘটনা নাটকিয়তার জন্ম দেয়।

গণমাধ্যমে জজ মিয়ার আসল পরিচয় বেরিয়ে এলে থমকে যায় এই মামলার তদন্ত। তত্বাবধায়ক সরকারের আমলে ফের শুরু হয় এই মামলার তদন্ত। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের গ্রেফতারের পর তার স্বিকারোক্তিতে ২০০৮ সালের ৯ জুন জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে অভিযুক্ত করে চার্চশীট দেয় সিআইডি। তারপর শুরু হয় বিচার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আদালতের নির্দেশে আবারো অধিকতর তদন্ত হয় আলোচিত এই মামলার।

মুফতি হান্নান আবারো স্বিকারোক্ত দেয়। এতে হান্নান গ্রনেড হামলার নেপথ্যে বিএনপির পালাতক নেতা তারেক রহমানের নাম উঠে আসে। তদন্ত শেষে ২০১১ সালে ৩ জুলাই তারেক, বাবরসহ আরো তিরিশ জনকে আসামি করে সম্পূরক চার্চশিট দেন তদন্ত কর্মকর্তা। ২০১২ সালের ১৮ মার্চ শুরু হয় দ্বিতীয় দফা বিচারের কাজ।

মুফতি হান্নান গ্রেনেড হামলার দায় স্বিকার করে বলেন, ‘মিটিংয়ে উপস্থিত ছিলো তারেক রহমান, আলী হাসান মুজাহিদ, হারিস চৌধুরি, আব্দুস সালাম পিন্টু সাহেব।’

বিচার চলাকালে মামলার অন্যতম মুফতি হান্নানসহ তিন জনের অন্য মামলায় ফাঁসি কার্যকর হলে বিচার থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

৪৯ জন আসামির মধ্যে বাবরসহ ৩১ জন আসামি কারাগারে আছেন। তারেকসহ পলাতক রয়েছেন ১৮ জন। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২২৫ জন এবং আসামিদের পক্ষে ১২ জন সাক্ষী দিয়েছেন। এতে সময় লাগে ১১৯ কার্য দিবস।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ‘গ্রনেড হামলার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। সেই হামলার সঙ্গে জড়িত ছিলেন দেশি বিদেশি পাঁচটি জঙ্গি সংগঠন। এর পরিকল্পনা হয় তারেক রহমানের রাজনৈতিক কার্যলয় হাওয়া ভবন, বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর ধানমণ্ডির বাসাসহ আরো দশটি স্থানে।

রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পরেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশ্যা করেন রাষ্ট্রপক্ষ।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.