
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
প্রতিবছরের ধারায় এবছরও অমর একুশে ফেব্রুয়ারীতে ভাষা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে গেছে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন। ঐদিন সকাল ৭টার দিকে শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পণ করেন ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকোর নেতৃত্বে সদর উপজেলা যুবলীগ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাঁও মাধ্যমিক শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদ, ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরাম, ছাত্রনেতা আবুহেনা বিশাদের নেতৃত্বে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ, অরবিট স্কুল, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটি, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ, ঈদগাঁও ইউনিয়ন শ্রমিক লীগসহ নানা রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে চোখে পড়ে।
অন্যদিকে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন ফুল দিতে আসা মানুষরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.