সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জালালাবাদে সুজনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জালালাবাদে সুজনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জালালাবাদ ইউনিয়নের গর্বিত সন্তান সলিম উল্লাহ সুজনের ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায়, হতদরিদ্র মানুষকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়।

২৮ আগস্ট দুপুর ২টায় জালালাবাদ ইউনিয়নের বাহারছড়ায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা ঘটেছে। নারী-পুরুষ শতাধিকজনের মাঝে ত্রাণ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ জেলা শাখা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজবাহ, মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, জালালাবাদ ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিনসহ অনেকে।

বিতরণ শেষে জালালাবাদের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কর্মসূচীও পালন করা হয়।

তিনি বলেন, মানবিক মূল্যবোধ থেকে সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখছি।

আরো পড়ুন : প্রদীপসহ তিন পুলিশ সদস্যের ফের তিন দিনের রিমান্ড

উল্লেখ্য, বিগত করোনা সংকটকালে তিনি আরো চারবার ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেন। এছাড়া জালালাবাদ বাহারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনার করে দেন।

অন্যদিকে বাহারছড়া বাইতুল মামুর জামে মসজিদে চারলক্ষ টাকার অনুদান প্রদান করার পাশাপাশি এলাকার অসহায় দশটি পরিবারের মাঝে টিউবওয়েলও প্রদান করে সফল এ ছাত্রনেতা মো: সলিম উল্লাহ সুজন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.