
নিজস্ব প্রতিনিধি :
রামুর রশিদ নগরে বাড়ি ভিটার মালিকানা কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে ভাই খুন। আহত হয়েছে ১জন।
নিহত সওকত ওসমান (২৩) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকার মৃত হামিদ হোছনের ছেলে।
জানা যায়, শওকত ওসমান কক্সবাজার শহরে টাইলসের মিস্ত্রী হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে ভাইদের মাকে নিয়ে তিনি কক্সবাজারে বসবাস করতেন। তার দুই ভাই সাইফুল ও কাউসার গ্রামে সম্প্রতি নতুন বাড়ি তৈরী করে বসবাস শুরু করেন। এরপর থেকেই নতুন বাড়ির মালিকানা ও দখল নিয়ে দুই ভাইয়ের সঙ্গে শওকত ওসমানের বিরোধ চলে আসছিল। এ নিয়ে শওকতের সঙ্গে তার ভাইদের মধ্যে ইতিপূর্বে কয়েকবার তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। সামাজিক ভাবে কয়েকবার বৈঠকও হয়েছে।
উক্ত বিরোধকে কেন্দ্র করে সর্বশেষ ২৬ শে জুন (বৃহস্পতিবার) সকল ১০টার সময় রামু রশিদ নগর-ভারুয়াখালী সীমান্ত রেললাইনের পূর্ব পাশে এই খুনের ঘটনাটি ঘটে।
নিহতের মা রেহেনা বেগম জানান আমার ছেলে সওকত ওসমান সকালে পান খাওয়ার জন্য দোকানে গেলে ভিটা-বাড়ির বিরোধকে কেন্দ্র করে সওকত ওসমানকে আমার অপর দুই ছেলে সাইফুল ইসলাম ও কাউসার ওসমান ছুরি ও হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় জনপ্রতিনিধি বজলুল হক জানান পারিবারিক
বিরুদ্ধকে কেন্দ্র করে সওকত ওসমানকে হত্যা করেছে অপর দুই ভাই।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান ময়নাতদন্তের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.