সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / বহুল ভবনের নির্মাণ সামগ্রী পড়ে কলাতলী স্কুলের ছাউনি ভেঙ্গেছে জীবন ঝুঁকি আতংকে ৪ শতাধিক শিক্ষার্থী

বহুল ভবনের নির্মাণ সামগ্রী পড়ে কলাতলী স্কুলের ছাউনি ভেঙ্গেছে জীবন ঝুঁকি আতংকে ৪ শতাধিক শিক্ষার্থী

Deshbidesh news 2pic - 1

দীপক শর্মা দীপু; কক্সভিউ:

বহুতল ভবনের নির্মাণ সামগ্রী পড়ে কলাতলী হাই স্কুলের টিনের ছাউনি ভেঙ্গে গেছে। কম্পিউটারসহ ব্যাপক ক্ষতি হয়েছে আসবাবপত্রের। আতংকগ্রস্ত ছাত্র-ছাত্রীরা স্কুল ছেড়ে পালিয়েছে। এমন ঘটনা ঘটেছে ৩০ মার্চ বেলা ৩টার দিকে।

শহরের কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে লাগোয়া নির্মাণাধীন সী-উত্তরার বহুতল ভবনের নির্মাণ সামগ্রী ইট, লোহার রট স্কুলের টিনের ছাউনিতে পড়ে। এতে ছাউনি ভেঙ্গে গিয়ে স্কুলে থাকা কম্পিউটার ও আসবাবপত্র নষ্ট হয়। এ সময় আতংকগ্রস্ত ছাত্র-ছাত্রীরা ভয়ে স্কুল ছেড়ে পালিয়ে যায়। স্কুল প্রধান শিক্ষক মফিজুর রহমান জানান, গত বছর জুন মাসে একইভাবে স্কুলের উপর নির্মাণ সামগ্রী পড়ে ৩ জন শিক্ষার্থী আহত হয়। এ সময়ও ভেঙ্গে যায় টিনের ছাউনি।

সরেজমিনে দেখা যায় ঢাকার বাসিন্দা খসরু নামের এক ব্যক্তি বিল্ডিং কোর্ড না মেনে স্কুলের সাথে লাগোয়া বহুতল ভবন নির্মাণ করছে। এছাড়া পানি চলাচলের নালা বন্ধ করে দেয়া হয়। এতে স্কুলে পাঠদান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোন মুহুর্তে ভবনের নির্মাণ সামগ্রী পড়ে হতাহতের শংকা রয়েছে। দশম শ্রেণির ছাত্রী নাহিদা সুলতানা বলেন, ভয়ে ভয়ে স্কুলে ক্লাস করি। ৯ম শ্রেণির ছাত্র মোঃ ফাহিম বলেন, স্কুলে আসতে ভয় লাগে। কোন সময় বহুভবনের নির্মাণ সামগ্রী ভেঙ্গে পড়ে-এমন আতংকে ক্লাসে পড়ালেখায় মন বসে না। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্কুল শিক্ষক-শিক্ষার্থীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.