সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগকে সর্তকভাবে এগিয়ে যেতে হবে -অধ্যাপক মোঃ আলী

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগকে সর্তকভাবে এগিয়ে যেতে হবে -অধ্যাপক মোঃ আলী

A-Leeg - Teknafনিজস্ব সংবাদদাতা, টেকনাফ:
বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগকে সর্তকভাবে এগিয়ে যেতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শক্তিশালী করতে হবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাততে। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বির্নিমানে যুবশক্তিকে কাজে লাগাতে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। আর এর দায়িত্বভার দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের নিউক্লিয়াস শেখ ফজলুল হক মনিকে। তাই যুবলীগকে ভ্যারগার্ডের ভূমিকা পালন করতে হবে। আওয়ামী যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী ।
১১ নভেম্বর টেকনাফ উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি জহির হোসেন এম.এ, সহ-সভাপতি এইচ এম ইউনুছ বাঙ্গালী, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম, টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক নজির আহমদ সীমান্ত।
উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফজলুল কবিরের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হোসেন, সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না।
সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদ এজাহার মিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য নুর মোহাম্মদ গনি মেম্বার, মোহাম্মদ ইউসুফ ভুট্টো, টেকনাফ সদর আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক গুরা মিয়া, সেন্ট মার্টিন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছেন। তথ্য প্রযুক্তিবিদ সজিব ওয়াজেদ জয় বিশ্বদরবারে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আধুনিক র্ফমূলা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তাই রুপকল্প ৪১ বাস্তবায়নে সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভার আগে যুবলীগের বিশাল র‌্যালী টেকনাফের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.