
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠকের পর এই স্মারক সই হয়।
এগুলো হলো- পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবেলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, ২০২২-২৭ মেয়াদে সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর।
উল্লেখ্য, শনিবার (৬ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। বিকেল ৫ টার পর তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.