সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে পুনরায় এডভোকেট রনজিত দাশ, সভাপতি ও বাবুল শর্মা, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকায় লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যালয়ে সংগঠনের সভাপতি দীপক দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবলা পাল এর পরিচালনায় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রনজিত দাশ (সভাপতি) ও বাবুল শর্মা (সাধারণ সম্পাদক)। সভার শুরুতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। এই সময় সংবর্ধিত করেন কক্সবাজার হিন্দু মহাজোটের সভাপতি ও সাধারণ সম্পাদক। হরিজন ও জলদাস পাড়ার পক্ষে সংবর্ধনা প্রদান করেন সভাপতি ও সাধারণ সম্পাদক। পলিটেকনিক্যাল হিন্দু ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধিত করেন। এই সময় নব-নির্বাচিত সভাপতি তাহার বক্তব্যে বলেন আগামী দিনের কক্সবাজার সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো।

সাধারণ সম্পাদক বলেন হিন্দু সম্প্রদায়ের যে কোন যুক্তি দাবী আদায়ে আমরা পিছপা হবো না। আমরা ঐক্যবদ্ধ ভাবে সবাইকে নিয়ে যে কোন ভালো কাজের জন্য কাজ করে যাবো।

এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি- কাঞ্চন দাশ, মিটন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক- কানন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক- মিটন পাল (বাপন), সহ-সাংগঠনিক সম্পাদক- সজীব দাশ, মহিলা বিষয়ক সম্পাদক- সবিতা মল্লিক, আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট উজ্জ্বল দাশ, কর্মকর্তা- শিমুল পাল, বলরাম পাল, অজিত দাশ (হিমু), প্রদীপ দাশ, শিমুল পাল, হারাধন রুদ্র, তাপস পাল, বিটন ধর, বিজয় মজুমদার, সুবীর চৌধুরী, সুজন পাল, ভূবন আচার্য্য, রয়েল পাল, রুবেল পাল (ইমু), শুভ দাশ, অজয় শর্মা, সৌমিক পাল, রণবীর দেবনাথ (রুবেল), সুবল পাল, হিন্দু মহাজোটের পক্ষে- কাজল কান্তি দে, সাংবাদিক শিপন পাল, জ্যোতি মলি­ক (বাবু), হরিজন ও জলদাস পাড়ার পক্ষে- মিটন দাশ, সৈকত দাশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.