
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লামা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী এ নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জ্যেষ্ঠ সাংবাদিক, আপামর সংবাদকর্মীদের ভরসার স্থল নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দুঃখজনক ও অনভিপ্রেত। অবিলম্বে পরোয়ানা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ‘সাবেকদের আমলনামা: রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে এই মামলাটি দায়ের করেন মোতাহার হোসেন। প্রতিবেদন প্রকাশের ৪০ দিন পর এই মামলাটি দায়ের করা হয়েছিল।
গত ২ জানুয়ারি লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.