
নিহত জহির উদ্দিন
হামিদুল হক; ঈদগড় :
পার্বত্য জেলানাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা মৃত নুর মোহাম্মদ ডিলারের ৩য় পুত্র জহির উদ্দিন ২৮ ডাম্পার গাড়ী দুর্ঘটনায় প্রান হারায়।
শনিবার সকাল দশটার দিকে দক্ষিণ বাইশারী এলাকায় গাড়ীটি চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়ী থেকে নিজেকে বাঁচাতে লাফ দিলে সে গাড়ীর নিচে পড়ে যায়।
এসময় এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী জানান, ডাম্পার গাড়ীটি খালি ছিল তিনি গতিপথ পরিবর্তনের জন্য গাড়ীটি ফেরাতে গিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে নিজে কে বাঁচাতে গাড়ী থেকে লাফ দিলে দুর্ঘটনার শিকার হয়। চালক জহিরের অকাল মৃত্যুতে পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.