
হামিদুল হক; ঈদগড় :
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এবার দিন দুপুরে মোটরসাইকেল থামিয়ে রাবার বাগান ব্যবস্থাপককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এসময় এক শ্রমিককে তারা ব্যাপক মারধর করেছে।বুধবার বেলা সাড়ে বারটায় বাইশারী-আলিক্ষ্যং সড়কের মাল্টা বাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।
অপহরণের শিকার ব্যক্তির নাম আরিফ উল্লাহ (৪৮)। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুঠীবিলা গ্রামে। বাবার নাম মৃত মাওলানা আক্তার আহমদ। তিনি একযুগ ধরে বাইশারী স্টার রাবার বাগানের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ৷প্রতক্ষ্যদর্শী শ্রমিক জসিম উদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় সকালে ব্যবস্থাপক আরিফ উল্লাহর সঙ্গে মোটরসাইকেলে বাগানে যাই। ফেরার পথে মাল্টা বাগান নামক স্থানে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা মুখোশ পরিহিত অস্ত্রধারী সাতজন সন্ত্রাসী আমাদের মোটর সাইকেল থামিয়ে ব্যবস্থাপককে ধরে পূর্বদিকের গহীন অঞ্চলের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় তারা আমাকে ব্যাপক মারধর করে।
বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু মুসা বলেন, ‘ঘটনাটি শুনেছি, পুলিশ অভিযানে নেমেছে।
এদিকে দিন দুপুরে রাবার বাগান ব্যবস্থাপক অপহরণের ঘটনায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.