সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বাইশারী থেকে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আনেয়া বাহিনীর প্রধান আনেয়া ডাকাতসহ ৩ জনের লাশ উদ্ধার

বাইশারী থেকে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আনেয়া বাহিনীর প্রধান আনেয়া ডাকাতসহ ৩ জনের লাশ উদ্ধার

হামিদুল হক; ঈদগড় :

নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আনেয়া বাহিনীর প্রধান ডাকাতসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে মো. আনোয়ার নামে ডাকাত দলের প্রধান ও রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গম থ্রি-স্টার রাবার বাগানে এ ঘটনা ঘটে। তাদের মৃত্যুর খবরে স্থানীয়রা রাস্তায় নেমে এসে বাইশারী বাজারে আনন্দ মিছিল করেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, পাবর্ত্য এলাকা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারী গর্জনিয়ার থ্রি স্টার রাবার বাগান এলাকা থেকে ৩ সশস্ত্র সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- বান্দরবানের বাইশারী চাইঙ্গা বাজার এলাকার আবদুস সোবাহানের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনাইয়া (২৭), রামুর ঈদগড় কোদালিয়া কাটার সৈয়দ হোসেনের ছেলে পারভেজ হোসেন বাপ্পি (২৩) ও গর্জনিয়া বড়বিল এলাকার আবদুল হামিদ (২৩)। এসময় ঘটনাস্থল থেকে ৩টি একনলা বন্দুক, ১টি এলজি রাইফেল, ৫ রাউন্ড গুলিএবং ৪টি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাগানের ভেতর লাশ তিনটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করে।

দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আনেয়া বাহিনীর অপহরণ, হত্যা এবং চাঁদাবাজিসহ নানা অত্যাচারে অতিষ্ট ছিলো নাইক্ষ্যংছড়ি এবং রামু উপজেলার বাসিন্দারা।

বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, ঘটনাস্থল থেকে আনেয়া বাহিনীর প্রধান আনোয়ার ডাকাতসহ তার দুই সহযোগীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের দুটি অস্ত্রধারী গ্রুপের মধ্যে আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, আনেয়া বাহিনীর হাতে বাইশারী, ঈদগড়, ঈদগাড়, জারুলিয়াছড়ি, গর্জনিয়াসহ আশপাশের এলাকার মানুষেরা এতোদিন জিম্মি ছিলো। এ অঞ্চলকে অপহরণ, হত্যা এবং ডাকাতির স্বর্গরাজ্য বানিয়েছিলো ডাকাতরা ৷

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.