সাম্প্রতিক....
Home / জাতীয় / বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

দশম জাতীয় সংসদের পঞ্চম এবং নির্বাচনের আগে শেষ বাজেট পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (৭ জুন) বেলা ১২টা ৪৫ মিনিটে ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে, মন্ত্রিসভায় ২০১৮-১৯ অর্থবছরের প্রায় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়।

অর্থমন্ত্রী হিসেবে এটি আবুল মাল আব্দুল মুহিতের ১২তম ও বাংলাদেশের ৪৭তম বাজেট। এই বাজেটে বিদ্যুৎ জ্বালানি, ভৌত অবকাঠামো ও পরিবহনখাত প্রাধান্য দিয়ে গুরুত্ব দেয়া হবে শিক্ষা ও মানসম্পদ উন্নয়নে।

বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ছাড়িয়ে যেতে পারে প্রায় ১ লাখ ২৭ হাজার ২২৫ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে ৭ দশমিক ৮ শতাংশ ও মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে বরাদ্দ রাখা হচ্ছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.