সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / বাড়ির সামনেই বিজেপি নেতাকে গুলি করে হত্যা

বাড়ির সামনেই বিজেপি নেতাকে গুলি করে হত্যা

http://coxview.com/wp-content/uploads/2022/04/Attack-BJP-21-4-2022.jpg

অনলাইন ডেস্ক :
ভারতের রাজধানী পূর্ব নয়াদিল্লিতে বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় এক বিজেপি নেতা জিতু চৌধুরীকে।

বুধবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে দিল্লির ময়ূর বিহার এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় জিতুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দিল্লি পুলিশ সূত্রের খবর, ময়ূর বিহারের সি-ওয়ানে জটলা দেখে দাঁড়ায় তাদের টহল ভ্যান। দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে একজন। তাকে ঘিরে স্থানীয় লোকজনের ভিড়।

পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। রাজনৈতিক কারণ না কী ব্যক্তিগত শত্রুতা- কেন জিতুকে খুন হতে হল, এ নিয়ে তদন্ত করছে পুলিশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.