মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, বিএনপি নেতা ও চিরিংগা ইউনিয়ন পরিষদের সদস্য আলী আহমদ, ইউপি সদস্য আবদুল হাফেজ ও উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএ জয়নাল আবেদীনকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল ইসলাম।
আলোচিত সাইফুল ইসলাম বাদশা হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর পর দীর্ঘদিন পলাতক থেকে রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর চকরিয়া পৌর শহরে সরকার পতনের আন্দোলন করে বিএনপি-জামায়াত। ওই দিন জনতা মার্কেট মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় হালকাকারার সাইফুল ইসলাম বাদশা। এ ঘটনায় চকরিয়া থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।
এই মামলায় চেয়ারম্যান ও মেম্বারসহ অভিযুক্তরা জামিন নিলেও চার্জশীট দাখিলের পর ১৬ এপ্রিল জামিন বাতিল করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত। এরপর থেকে পলাতক ছিলেন তারা।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে রবিবার চকরিয়া আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে উভয় পক্ষের শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে উপজেলা বিএনপি’র সভাপতিসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.