সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বান্দরবানে অসহায়দের শীতবস্ত্র দিলো পুলিশ সুপার

বান্দরবানে অসহায়দের শীতবস্ত্র দিলো পুলিশ সুপার

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানে পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকালে বান্দরবান শহরের ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ালো পুলিশ।

পুলিশ সুপার জেরিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। পরে বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার, স্টেডিয়াম মার্কেট, আর্মিপাড়াসহ বিভিন্ন ওয়ার্ডে ঘুরে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, মুহাম্মদ আলী হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের কর্মকর্তা, পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার জেরিন আখতার বলেন দেশের অন্যান্য জেলার মত বান্দরবানে ও প্রচুর শীত অনুভূত হচ্ছে আর তাই অসহায় ও দুঃস্থদের পাশে বান্দরবানের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ জেলা সদরে তিনশতাধিক ব্যক্তির মধ্যে এই শীতবস্ত্র প্রদান করা হচ্ছে এবং আগামীতে এই ধরণের কর্মসূচী অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.