মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের থানছি উপজেলার ডিম পাহাড় এলাকা থেকে এক গরু ব্যবসায়ীসহ ৩ জনকে অপহরণন করেছে সন্ত্রাসীরা। শনিবার দুপুরে আলীকদম থেকে তারা ওই এলাকায় গরু কিনতে গেলে একদল সন্ত্রাসী তাদের অপহরণ করে। অপহৃতরা হল মোঃ আবু বক্কর (৪০), আবসার আলী (৩৫) ও মো: সাহবুদ্দিন (৩২)। এদের সবার বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলার ওবায়দুর হাকিম পাড়া এলাকায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানছি থানা পুলিশ জন ত্রিপুরা নামের এক যুবককে আটক করেছে। অপহৃত আবু বক্করের ভাই মোঃ ইয়াসিন বাদী হয়ে থানছি থানায় অপহরনের ডায়েরী করেছে।
পুলিশ ও অপহৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে গরু ব্যবসায়ী আবু বক্কর তার অপর দুই সহযোগিকে নিয়ে গরু কিনতে শনিবার থানছি ডিম পাহাড় এলাকায় যায়। তারা মটরসাইকেল যোগে দুর্গম ডিম পাহাড় এলাকায় গেলে সেখান থেকে তারা অপহরণের শিকার হয়। বিকেলে থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ জন ত্রিপুরাকে আটক করে।
থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান অপহৃতদের পরিবারের সদস্যরা বিকেলে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
এদিকে এর আগে এমএনপি নামের একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ডিম পাহাড়সহ আশেপাশের এলাকায় অপহরণ, গুম, হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালাতো। ওই সংগঠনটির সদস্যরা গত বছর সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে থানছি এলাকায় নতুন একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যরা বর্তমানে অপহরন চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.