মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের নাম মুছে ফেলার জন্য জাতীয় পার্টির একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (পূর্ণগঠন) বিদিশা এরশাদ। তবে এ ষড়যন্ত্র কখনোই সফল হবে না উল্লেখ করে ষড়যন্ত্র রুখতে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিদিশা এরশাদ।
বুধবার বিকেলে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। বান্দরবান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাডভোকেট কাজী নাসিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) শিবলী মোহাম্মদ সাদিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাসির মাহমুদ, বরিশালের নেতা মোর্শেদ সিদ্দিকি, নড়াইল জেলার নেতা নজরুল ইসলাম, বান্দরবান জেলা নেতা হাফেজ মৌলভী তৈয়ব প্রমুখ।
এছাড়া সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিদিশা এরশাদ আরো বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় ও উন্নয়নে হোসেন মোহাম্মদ এরশাদ এর অবদান অনস্বীকার্য। তিনি জাতীয় পার্টির পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে সভা শেষে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বান্দরবান প্রেসক্লাব পরিদর্শন করেন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.