মুহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবান সদর উপজেলার ভাগ্যকুল এলাকায় খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার বিকাল ৩ টার দিকে ঐ এলাকার ধুল্ল্যাহ খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৩২)। সে ভাগ্যকুল এলাকার মনু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে সেখানে খাল থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অসবধানতায় খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে পাশের গাছ ভেঙ্গে পড়লে মাটি চাপা পড়ে জামাল নিহত হয়। ঐ এলাকায় আরিফ নামে এক ব্যক্তি বালু উত্তোলন করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা শহিদুল ইসলাম জানান লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.