সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বান্দরবানে ১১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে ১১ জন রোহিঙ্গা আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানে তল্লাশি চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজরের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান পৌর শহর ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে বান্দরবানের বিভিন্ন বাগানে কাজ করত। গত ১০ দিন আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি ইউনিয়নের একটি বাগানে দৈনিক ৪০০ টাকা মজুরিতে কাজ শুরু করে ১১ রোহিঙ্গা। বিকেলে কাজ শেষ করে তারা একটি ট্রাকে করে কেরানীহাট এলাকায় যাওয়ার পথে তল্লাশি চালিয়ে কালাঘাটা বড়ুয়ারটেক এলাকায় আটক করে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, তল্লাশি চালিয়ে পৌর এলাকার বড়ুয়ারটেক নামক এলাকা থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.