পার্বত্য জেলা বান্দরবান শহরে অভিযান চালিয়ে ৩টি একে-৪৭ রাইফেল ও ২টি বিদেশী পিস্তলসহ ৩জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের মধ্যম পাড়া এলাকার মাষ্টার গেষ্ট হাউজ (আবাসিক হোটেল) থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লালপিয়ান থাং বম (৪৫), বামু বম (৩৬) ও সিনগয় চাক (৩৯)।
র্যাব-৭ এর লে: কর্ণেল মিফতাহ্ উদ্দিন আহম্মদ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি বিশেষ টিম ক্রেতা সেজে প্রথমে অস্ত্র ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করেন। তারাই অস্ত্র ব্যাবসায়ী এমন নিশ্চিত হওয়ার পর তাদের আটক করে র্যাব। এসময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের মধ্যম পাড়া এলাকার মাষ্টার গেষ্ট হাউজ নামে একটি হোটেলে অভিযান চালিয়ে ২৮নং কক্ষ থেকে সিনগয় চাককে ৩টি একে-৪৭ রাইফেল, ২টি বিদেশী পিস্তল, ৪টি মোবাইল সেট, ১টি ব্যাগ ও ৮০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে লালপিয়ান থাং বম ও বামু বমের বাড়ি এর বাড়ি রুমা উপজেলার এবং সিনগয় চাক এর বাড়ি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে বলে বান্দরবান থানার এস.আই খায়রুল জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.