এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া :
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এতিম ও গরীব ছেলেদের খতনা ক্যাম্প ফাসিয়াখালী ইসলামিক সেন্টারে ২২ অক্টোবর সুষ্টুভাবে সম্পন্ন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম।
খতনা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, বারবাকিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মনির উল্লাহ, স্বাস্থ্য সহকারী বেলাল উদ্দিন, দেলোয়ার হোছাইন, জাকের উল্লাহ, ডাক্তার মুজিবুর রহমানের সহকারী নুরুল হোছাইন, মোহাম্মদ খোকন প্রমুখ।
খতনা ক্যাম্পে সর্বমোট ৬৫জনকে সুন্নাতে খতনা করা হয়। তাছাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোগীদের বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.