সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বারবাকিয়া রব্বানীপাড়া আনন্দ স্কুল শিক্ষার্থীদের মাঝে পোষাক ও শিক্ষা উপকরণ বিতরণ

বারবাকিয়া রব্বানীপাড়া আনন্দ স্কুল শিক্ষার্থীদের মাঝে পোষাক ও শিক্ষা উপকরণ বিতরণ

Shagir - 10-11-2015 (news & 4pic) f1 (2)এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী রাব্বানীপাড়া আনন্দ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পোষাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকালে এ বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়। জানা যায়, বারবাকিয়া ভারুয়াখালী রাব্বানীপাড়া আনন্দ স্কুল শিক্ষার্থীদের জন্য পোষাক ও শিক্ষা উপকরণ সরবরাহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার বিকাল তিনটায় এক অনাড়ম্বর অনুষ্টানের আয়োজন করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামিমা সুলতানা শিমু’র সভাপতিত্বে ও আনন্দ স্কুল সমন্বয়কারী মাষ্টার জিয়াবুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউনুচ এমইউপি। বিশেষ অতিথি ছিলেন, মোঃ নেজাম উদ্দিন, মৌলানা আবদুল মান্নান, মৌলানা হারুন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, বিদ্যালয় শিক্ষিকা নিলুফা বেগম, নাজমা সুলতানা, নুর আয়েশা, মাষ্টার শহিদুল ইসলাম, মাষ্টার তৌহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে, বারবাকিয়া রাব্বানীপাড়া আনন্দ স্কুলের ৩৫জন ক্ষুধে শিক্ষার্থীদের মাঝে পোষাক ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।Shagir - 10-11-2015 (news & 4pic) f1 (3)

আনন্দ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা তাদের নতুন স্কুল ড্রেস পোষাক ও বিভিন্ন রকমের শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মাততে দেখা গেছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.