সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বালু ভরাট মামলায় ইউনূসের বিরুদ্ধে প্রতিবেদন ৪ সেপ্টেম্বর

বালু ভরাট মামলায় ইউনূসের বিরুদ্ধে প্রতিবেদন ৪ সেপ্টেম্বর

বালু ভরাট নিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ নতুন এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজ গ্রামীণ টেলিকম ট্রাস্টের আশুলিয়ার জিরাবোর ঘোষবাগ এলাকায় বালু ভরাটের কাজ করেন। বালু ভরাট বাবদ গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে তার পাওনা ৬ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪ টাকা। তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম বালু ভরাটের টাকা দেয়ার জন্য আসামিদের বলেন। তারা টাকা দিতে গড়িমসি করতে থাকেন। সর্বশেষ ১১ ফেব্রুয়ারি তাদের মধ্যে একটি সমঝোতা হয় টাকা দিবেন বলে। বাদী সমঝোতা অনুযায়ী তার টাকা চাইলে আসামিরা হুমকি প্রদান করেন।

এ ঘটনায় ২০ মার্চ ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভর আদালতে মামলাটি করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর পল্লবী থানার ওসিকে নির্দেশ দেন।

মামলায় ড. ইউনূস ছাড়াও আরও তিন জনকে এ মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন- গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের দুই কর্মকর্তা জহিরুল ইসলাম ও আসাদুজ্জামান।

সূ্ত্র:bangla.thereport24.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.