সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘বাসমালিক-শ্রমিক নেতাদের কারণে আইন বাস্তবায়ন হয়নি’

‘বাসমালিক-শ্রমিক নেতাদের কারণে আইন বাস্তবায়ন হয়নি’

সড়ক পরিবহন আইন ২০১৮ সংসদে পাস হলেও বাস মালিক ও শ্রমিক নেতাদের নানা দাবির কারণে এটি বাস্তবায়ন ও প্রয়োগ সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পাশের দেশে এ ধরনের আইনের নানাদিক পর্যালোচনা ও বেশকিছু পরামর্শ রেখে আইনটি সংশোধন হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে সমস্যা দূর করতে ও আইনটি প্রয়োগে যেন কোনো বাধা সৃষ্টি না হয় সেদিকটি বিবেচনায় নিয়ে সবার জন্য গ্রহণযোগ্য একটি আইন করার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.