সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অর্থনীতি / বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

অনলাইন ডেস্ক :

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত এপ্রিল মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ১৭৮ টাকা। মে মাসের জন্য ৫৭ টাকা বাড়িয়ে এক হাজার এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ মে) দুপুর আড়াইটায় নতুন দর ঘোষণা করেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্যরা ও বিইআরসির সচিব। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে। এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৫২ পয়সা।

এর আগে মার্চ মাসের এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪২২ টাকা। ফেব্রুয়ারিতে দাম ছিল এক হাজার ৪৯৮ টাকা। জানুয়ারিতে ছিল এক হাজার ২৩২ টাকা। ডিসেম্বরে ছিল এক হাজার ২৯৭ টাকা, নভেম্বরে ছিল এক হাজার ২৫১ টাকা, অক্টোবরে ছিল এক হাজার ২০০ টাকা, সেপ্টেম্বরে ছিল এক হাজার ২৩৫ টাকা, আগস্টে ছিল এক হাজার ২১৯ টাকা এবং জুলাই মাসে ছিল এক হাজার ২৫৪ টাকা। আর জুন মাসে ছিল এক হাজার ২৪২ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.