রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৬ আগস্ট) সকালে ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। তবে মামলাটি গ্রহণের বিষয়ে এখনও কোনো আদেশ দেয়া হয়নি।
মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ সোশ্যাল সংবাদমাধ্যমে ভাইরাল হয়। যেখানে শোনা যায়, কুমিল্লায় অবস্থানরত নওমি নামে এক কর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। নওমিকে তিনি বলছেন, ঢাকা এসে লোকজন নিয়ে নেমে পড়তে।
এছাড়াও মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর হুকুমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মাঝে ছাত্রদলের কর্মীদের ঢুকিয়ে দিয়ে উত্তরায় এনা পরিবহনের দুই বাসে অগ্নিসংযোগ, জিগাতলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও হামলা করে কর্মীদের আহত করে, মিরপুরে মারপিট, হামলা ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.