
কক্সবাজারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
কামাল শিশির; রামু:
২৪ ঘন্টার সফরে ২৬ নভেম্বর দুপুরে কক্সবাজারে এসেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিমানবন্দরে অবতরণ করে তিনি উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় তিনি দেশের রাজনৈতিক প্রসঙ্গ, খালেদা জিয়ার অসুস্থতা এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। বিএনপি চাইলে বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তাঁর আসলে কী হয়েছে সেটি পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে।
ডক্টর হাছান মাহমুদ এমপি বলেন, শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি পরিবহন মালিকও কোম্পানিরা চাইলে বিবেচনা করতে পারেন।
এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এড: সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড: ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.