সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিএনপি মনোনীত প্রার্থী কাজলের পক্ষে প্রচার প্রচারণায় নামবে তরুণ প্রজন্ম দল

বিএনপি মনোনীত প্রার্থী কাজলের পক্ষে প্রচার প্রচারণায় নামবে তরুণ প্রজন্ম দল

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর রামু আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় নামবে তরুণ প্রজন্ম দল সদর, রামু ও ঈদগাঁও কমিটির নেতৃবৃন্দরা। এমনটায় জানান কক্সভিউ প্রতিবেদককে তরুন প্রজন্ম দল জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মামুন সিরাজুল মজিদ।

উল্লেখ্য যে, বৃহত্তর ঈদগাঁওর জালালাবাদের মামুন সিরাজুল মজিদ এবার উপজেলা পেরিয়ে জেলা পর্যায়ে নেত্বত্বে হাল ধরেছে বহুবছর পর। তিনি সুদীর্ঘ ২৫ বছর বিএনপি পরিবারের রাজনীতিতে চষে বেড়াচ্ছেন। দলের দু:সময়ের কান্ডারী, মাঠের পরীক্ষিত এ নেতা অনেকটা রাজনৈতিক মাঠে সময় দিয়ে যাচ্ছে নীরবে নিভৃত্তে। এ নিয়ে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা নতুন করে তাকে নিয়ে আশার আলো জাগতে শুরু করেছে। এক সময়ে রাজনৈতিক মাঠের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা হয়ে বর্তমানে এ যুবনেতা কর্মীদের পাশে থেকে সময় ব্যয় করে যাচ্ছে।

এদিকে প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে দলীয় নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছে। মামুন জালালাবাদের ছাতি পাড়া এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও দলের দু:সময়ের নিবেদিত প্রাণ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি, ঈদগাঁও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিনিয়র সহ সভাপতি এবং বর্তমানে জেলা যুবদলের সদস্য মামুন সিরাজুল মজিদ। তিনি এবার তরুণ প্রজন্ম দল জেলা কমিটির সাধারন সম্পাদকের নেত্বত্বে উঠে এসেছে। দলের চরম দু:সময়ে আন্দোলন সংগ্রামে রাজনৈতিক মামলার শিকারও হয়ে ছিলেন।

তৃণমূল নেতাকর্মীদের মতে,এক সময়ের ছাত্রনেতা বর্তমানে যুবনেতা মামুন অনেকটা রাজনৈতিক মাঠে সকলের সাথে সম্পর্ক বজায় রেখে জনপ্রিয়তা অর্জন করে উপজেলা পেরিয়ে জেলা পর্যায়ে একটি অবস্থান সৃষ্টি করেছে। এবার তিনি তরুণ প্রজন্ম দলের হয়ে নিজ এলাকা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় তার কর্মদক্ষতা কাজে লাগিয়ে সাংগঠনিক ভাবে হাটি হাটি পা পা করে সফল তার সাথে এগিয়ে যাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.