সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিএমএসএফ ঈদগাঁও’র উদ্যােগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

বিএমএসএফ ঈদগাঁও’র উদ্যােগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

http://coxview.com/wp-content/uploads/2021/08/15Agust-bmsf-sagar.-jpg.jpg

বিএমএসএফ ঈদগাঁও’র উদ্যােগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম এসএফ), ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।

১৫ আগষ্ট সকালে বিএমএসএফ, ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আ,লীগের কাঙ্গালী ভোজে অংশগ্রহন।

বিকেলে বাদে আসর ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজিস্কুলের মসজিদে দোয়া মাহফিল শেষে বৃক্ষরোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএমএসএফ,ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আশফাক উদ্দিন আরাফাত, মোজাম্মেল হক, সাইমুম সরওয়ার কায়েম, গিয়াস উদ্দিন, সেচ্ছা সেবী সংগঠক ইমরান তাওহীদ রানা ও জাওয়ান উদ্দিন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.