সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বিজিবি’র অভিযান : ৬০ হাজার ইয়াবা উদ্ধার আটক১ : পলাতক আসামী ২০

বিজিবি’র অভিযান : ৬০ হাজার ইয়াবা উদ্ধার আটক১ : পলাতক আসামী ২০

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ ২ বিজিবি সদস্যরা পৃথক ভাবে অভিযান পরিচালনা করে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ৫০ হাজার ইয়াবার মালিক নেই। কারণ উক্ত ইয়াবা গুলোর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

তবে অপর একটি অভিযানে ১০ হাজার ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করেছে উক্ত ঘটনায় বিজিবি আরো ২০জনকে পলাতক আসামী করে একটি মামলা দায়ের করে।

তথ্য সুত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর ভোররাত ৪টার দিকে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল নিয়ে হোয়াব্রাং ১নং স্লুইচ গেইট সংলগ্ন একটি পরিত্যাক্ত নৌকায় তল্লাশী করে মাছ ধরার জালের নিচে একটি প্লাষ্টিকের ব্যাগ দেখতে পায়। উক্ত ব্যাগটি খুলে গণনা করে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে গত ২৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯ টায় টেকনাফ নাজির পাড়া বিওপির নায়ক সুবেদার মোঃ আব্দুল মান্নান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে উত্তর জালিয়া পাড়ার মোস্তাক আহমদ মশুর বাড়িতে অভিযান পরিচালনা করে বিজিবির উপস্থিতি টের পেয়ে মশু পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল উক্ত বাড়িতে ব্যাপক তল্লাশী চালিয়ে ২৩ হাজার টাকা মূল্যমানের ৪টি মোবাইল ফোন, খাটের নিচে রক্ষিত ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবাসহ উত্তর জালিয়া পাড়ার মৃত আলী জোহরের পুত্র মোহাম্মদ আলী (২৮)কে আটক করে।

উক্ত ঘটনায় বাড়ির মালিক মোস্তাক আহম্মদ মশুসহ ২০জনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের আটক আসামী উদ্ধারকৃত ইয়াবা গুলো টেকনাফ মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.