মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব এম কাজী ইমদাদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ৮ মার্চ বিজিবি ডিজি মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২ নভেম্বর বিজিবির ডিজি হিসেবে নিয়োগ পেয়েছিলেন আবুল হোসেন। এর আগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সূত্র:globetodaybd.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.