সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিজয়ের প্রথম প্রহরে শহীদের প্রতি ঈদগাঁও ইউনিয়ন, পোকখালী যুবলীগ ও ছাত্র নেতাদের শ্রদ্ধাঞ্জলী

বিজয়ের প্রথম প্রহরে শহীদের প্রতি ঈদগাঁও ইউনিয়ন, পোকখালী যুবলীগ ও ছাত্র নেতাদের শ্রদ্ধাঞ্জলী


নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন।

ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ :

বিজয় দিবসের প্রথম প্রহরে ঈদগাঁও বাজারস্থ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করল ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ।

ইউনিয়ন শাখার সভাপতি এনাম রনি ও সাধারণ সম্পাদক রাশেল উদ্দিন রাশেদের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, যুবনেতা মনছুর আলম, নুরুল হক, আবদু রহিম, শাহিন, সাদ্দাম, সুমন, আরমান, সেলিম, মোস্তাফিজ, আনছার, মফিজ, মোস্তাক ও ইসমতসহ আরো অনেকে।

 

পোকখালী যুবলীগ :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ঈদগাঁও বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করল পোকখালী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদের নেতৃত্বে নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর যুবলীগের সদস্য জামাল উদ্দিন, ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল্লাহ, ৯নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ, সদস্য ইয়াছিনসহ তৃণমূলের কর্মীরা।

ছাত্রনেতা সোহেল :

মহান বিজয় দিবসে ঈদগাঁওর কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো ছাত্রলীগের নেতা সোহেল মাহমুদ রোহান।

এসময় তার নেতৃত্বে উপস্থিত ছিলেন, ঈদগাঁও ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিমন, কেজি স্কুল সভাপতি সাইমুন, সাবেক সম্পাদক সোহেল, ঈদগাঁও ছাত্রলীগেরর সাবেক নেতা রফিকুল ইসলাম সোহাগ, ফরিদ, রাকিব, ছোটন বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.