দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাসটি। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যের তালিকা। বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। প্রাণঘাতি এই ভাইরাসটির নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৩৬ লাখের বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টাই মৃত্যু হয়েছে ১১ হাজার ২৭৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩ হাজার ৫৫৫ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৩৯ হাজার ৩৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ১২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৫২৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৮০ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫৯৩ জনের।
আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৫১ হাজার ৪৬৯ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২৩ হাজার ৭৮৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৮ হাজার ৬০২ জন।
আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৩২ হাজার ৬৮৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২ হাজার ৬৪৯ জন।
এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.