গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ। সে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার জসিম উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম (১৯) বলে জানা যায়। ১৯ অক্টোবর সোমবার বিকাল ৪টার দিকে থানা পুলিশের এসআই কাঞ্চন মল্লিকের নেতৃত্বে সলিম উল্লাহর মালিকাধীন ভাড়াবাসার রুমের ভেতর থেকে আটকানো রুমের দরজা কৌশলে খুলে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেন। এর আগে প্রতিবেশীরা কোন সাড়া শব্দ না পেয়ে জানালা থেকে গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে পুলিশ ও তার পরিবারের কাছে খবর দেয়।
এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে। মৃত গৃহবধূর ভাই মোস্তাক জানান, একমাস পূর্বে আমার বোনকে প্রেমের ফাঁদে ফেলে ইসলামাবাদ এলাকার জসিম উদ্দিন ফুসলিয়ে ঘর থেকে বাহির করে পালিয়ে বিয়ে করে। তার আগের একটি স্ত্রী আছে আমার বোন রোকেয়া কম বয়সী হওয়ায় সংসার কি জিনিস বুঝতে পারে নাই। পারিবারিক কলহের কারণে অনেক স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হত। তাই আমি মনে করি আমার বোনের এ হত্যাকান্ডটি পূর্বপরিকল্পিত। এ হত্যাকান্ডের পেছনে জসিমের পরিবারের অন্যান্য সদস্য জড়িত রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, লাশটি উদ্ধার করে সুরুতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.