নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাটের বীর মুক্তিযোদ্ধা, বর্তমানে কক্সবাজারের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ ছায়েদুল আলম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…… রাজেউন)।
১লা এপ্রিল সকাল ৯টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। তিনি ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট পাড়ার মরহুম হোছাইন আলীর পুত্র। তিনি এক কন্যা ও চার পুত্র সন্তানের জনক।
মরহুমের বড় মেয়ে রুমানা সাঈদ, তেজগাঁও কলেজের গণিতের শিক্ষিকা। এছাড়া বড় ছেলে রিদুয়ান সাঈদ, ঢাকা রাজউক উপ-পরিচালক হিসাবে কর্মরত রয়েছেন। মেঝ ছেলে রিফাত বিন সাঈদ, স্কয়ার কনজিউমার লিঃ এর ইন্টারন্যাশনাল মার্কেটের সহকারী ব্রান্ড ম্যানেজার। তৃতীয় ছেলে সাঈদ তানভির, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ও কনিষ্টপুত্র সাঈদ তৌকির, ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ছেন।
মুক্তিযোদ্ধা ছায়েদুল আলমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.