
ছবি: সংগৃহীত
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে আল আরাবিয়া টিভি জানিয়েছে, সৌদি আরবের কোনো স্থানে চাঁদ দেখা যায়নি। এজন্য বুধবার রোজা শুরু হচ্ছেনা সেখানে।
ফলে বৃহস্পতিবার থেকে রোজা শুরুর নির্দেশনা দিয়েছে সৌদি সরকার।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় এবং রোজা ও ঈদ পালন হয় একদিন ব্যবধান রেখে।
এদিকে ১৫ মে, মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে পবিত্র রমজান শুরুর দিন জানা যাবে বুধবার সন্ধ্যায়।
সারা বিশ্বের মুসলমানরা হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।
সূত্র:ফারজানা মাহাবুবা-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.