বান্দরবানের লামায় ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “এইচ আই ভি সংক্রমন ও এইডস মৃত্যু; নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই …. এই আমাদের অঙ্গীকার”।
এনজিও মাতামুহুরী সমাজকল্যাণ পরিষদ, বিএইচডিসি, গ্রাউস, বাপসা, পিএইচডি, কারিতাস, একতা, লেপ্রুসী মিশন, সূর্যের হাসি, ব্র্যাক এর সহায়তায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিবসটি পালন করে। সকলের অংশগ্রহণে দিবসের র্যালীটি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে লামা বাজার প্রদর্ক্ষিণ করে। পরিশেষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সমাপ্তি হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.