সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা উৎসব

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা উৎসব

অনলাইন ডেস্ক :

চারেদিকে চলছে আর্জেন্টিনার জয় উৎসব। আর্জেন্টিনার জয়জয়কার চলছেই। ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আলবিসেলেস্তারা। বিশ্বকাপের পর আরও এক শিরোপার স্বাদ পেলো আকাশি-নীল শিবির।


কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টাইন যুবারা।


রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অনুষ্ঠিত ফাইনালে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আন্দ্রে। এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।


তবে বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। বেত্তনির গোলে ম্যাচে সমতায় ফিরে আলবিসেলেস্তারা। এরপর ম্যাচের শেষ দিকে ক্যাসকো গোল করে দলের জয় নিশ্চিত করেন। শেষ ২-১ গোলের জয়ে শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.