
সীমা চন্দ্র নম; কুমিল্লা থেকে :
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার এসআই তোফাজ্জেল হোসেন ও সঙ্গীয় ফোর্স গত রোববার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ফিসারী রিজের সামনে দিয়ে এক যুবক হেটে যাবার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে। দেহ তল্লাসী করে জিন্সের পেন্টের ডান পকেটে পলিথিন দিয়ে মোড়ানো ৫ শত পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এস.আই তোফাজ্জেল বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করে। ওসি এসএম বদিউজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, আজ আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.