
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় রবিবার বেলা ২টায় আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এক পথচারী প্রথমে লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
জানা গেছে, রবিবার দুপুরে এক পথচারী চাম্বি মফিজ বাজারের তেলুনিয়া খালে পানি আনতে গেলে নবজাতকের লাশটি তার নজরে আসে। বিষয়টি পুলিশকে জাানলে পুলিশ লাশ উদ্ধার করে। প্রত্যেক্ষদর্শীদের ধারনা হয়ত অনাকাংখিত গর্ভপাত হওয়ায় শনিবার দিবাগত রাতের কোন এক সময় শিশুটিকে মেরে ফেলে রেখে গেছে। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের মরদেহটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অনুরোধে লাশটি দাফন করে ফেলতে বলা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.