সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ব্রীজ থাকলেও সড়ক নেই : ঈদগাঁওতে হাজীরকুম সড়কটি দীর্ঘমাস ধরে সংস্কারবিহীন

ব্রীজ থাকলেও সড়ক নেই : ঈদগাঁওতে হাজীরকুম সড়কটি দীর্ঘমাস ধরে সংস্কারবিহীন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর মেহেরঘোনা হয়ে মাইজপাড়া যাতায়াতের হাজীরকুম সড়কটি দীর্ঘমাস ধরে সংস্কারের অভাবে অযন্তে অবহেলায় পড়ে রয়েছে। এটি দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারী অসংখ্য লোকজন।

প্রাপ্ত তথ্য মতে ২০১৫ -২০১৬ অর্ধ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পে ঈদগাহ মাইজ পাড়া হাজীরকুম খালের উপর ব্রীজ নির্মান উদ্বোধন করেন – ককসবাজার সদর-রামু আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এটি বাস্তবায়ন করেছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। ব্রীজ নির্মাণের দীর্ঘমাস পার হলেও এ সড়কটি এখনো আলোর মুখ থেকে বঞ্চিত। যার ফলে হতাশ হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার বিপুল জনগোষ্ঠী।

এদিকে এ সড়ক যদি নির্মান করা হয়, তাহলে লোকজনের যাতাযাত অনেকটা সহজতর হতো। ঈদগাঁওর বৃহত্তর মাইজ পাড়া ও জালালাবাদের পালাকাটা বটতলী পাড়াসহ বিভিন্ন এলাকার লোকজন অতিসহজে এ গ্রামীন সড়ক পার হয়ে প্রয়োজনীয় কাজেকর্মে অল্প সময়ের ব্যবধানে কক্সবাজারে আসা যাওয়া সম্ভব হতো। এছাড়াও বিশাল এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অনায়াসে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতো। অপর দিকে রোগীদের জন্য অতি সহজতর হতো সড়কটি। বাজার এলাকা হয়ে ঘুরে আসার ক্ষেত্রে সময় ও অর্থ অপচয় কম হত।

ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনাস্থ মহাসড়কের লাগোয়া থেকে প্রায় ২/৩ কিলোমিটার পযন্ত অযত্নে অবহেলায় পড়ে থাকা সড়কটি যদি সংস্কার করা হয়, তাহলে এলাকাবাসীর জন্য বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি হবে।

এ বিষয়ে দক্ষিন মাইজ পাড়ার ব্যবসায়ী জিল্লুল এহেচান ভুলু জানান, এ গ্রামীন সড়কটি মেরামত হলে সর্বশ্রেনী পেশার লোক জনের চলাচলের ক্ষেত্রে সহজ হবে এবং অযথা দূর্ভোগ থেকে মুক্তি পাবে ও এলাকাবাসী দ্রুত সময়ে মহাসড়কে অবস্থান করতে পারবে।

অন্যদিকে উত্তর মাইজ পাড়ার কয়েকজন পথচারী জানান,দীর্ঘ সময় ধরে পড়ে থাকা সড়কটি যদি সংস্কারের মুখ দেখে,তাহলে বিশাল এলাকার লোকজনদেরকে ঈদগাঁও বাজার পেরিয়ে মহাসড়কে আসতে আধঘন্টা সময় প্রযোজন হলেও, সে ক্ষেত্রে ১০/১৫ মিনিটে পায়ে হেটে সরাসরি মহাসড়কে পৌছানো সম্ভবপর হয়ে উঠবে। তাছাড়া সময় ও অর্থ সাশ্রয় হবে।

উক্ত সড়ক দিয়ে দৈনিক যাতায়াত করা মহিলা জানান, চলাচল সড়ক মেরামত না করে দীর্ঘদিন পূর্বে হাজীরকুম পয়েন্টে একটি ব্রীজ নির্মাণ করে রেখেছে। তাতে এ সড়কটি পরিপূর্ণ সংস্কার না হওয়ায় জন ও যানবাহন চলাচল করতে পার ছেনা কোনভাবেই। তাই উধ্বতর্ন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন যে, অবিলম্বে অযোগ্য সড়কটি যোগ্যতায় স্থান করে দিয়ে বৃহত্তর এলাকার জনগোষ্ঠীর দৈনিক চলাফেরার জন্য নানাবিদ সুযোগ সুবিধা সৃষ্টি করা হোক। আবার স্থানীয় মেম্বার বজলুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি নির্মিত ব্রীজটির কারনে সড়কটি সংস্কার করা হচ্ছেনা বলেও জানান।

অন্যদিকে সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো জানান, উক্ত সড়কটি মাটি ভরাট করে ব্রিক সলিন আকারে চলাচলের বিকল্প মাধ্যম হিসেবে রাস্তা সংস্কার চাই।

এদিকে ঈদগাঁও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ জানান, মেহেরঘোনা হয়ে হাজীরকুম পয়েন্ট দিয়ে মাইজপাড়া আসা যাওয়ার সড়কটির সংস্কার হলে দৈনিক ৪/৫ হাজার মানুষ যাতায়াত করতে পারবে সহজে ও অল্প সময়ে। তবে সচেতন মহলের মতে, বর্তমানে ব্রীজ থাকলেও সড়ক নেই।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.