সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ভাইস চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম উদ্দিন অজ্ঞান : চমেকে প্রেরণ

ভাইস চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম উদ্দিন অজ্ঞান : চমেকে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

২৯ মার্চ নির্বাচনী শেষ পথসভায় বক্তৃতাকালে অজ্ঞান হয়ে পড়েছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী কাইয়ুম উদ্দিন।

শুক্রবার রাত ১০টার দিকে ঈদগাঁও বাসষ্টেশনে (ইসলামী ব্যাংকের সামনে) সমাবেশে বক্তৃতা কর ছিলেন কমিউনিটি পুলিশিং নেতা কাইয়ুম।

স্বতঃস্ফূর্ত জনতার সমাবেশে বক্তৃতার এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়ে,এরই কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যায় কাইয়ুম উদ্দিন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়া হয়। পরবর্তীতে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন রাত ১১টা পর্যন্ত জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম প্রেরণ করা হয় বলে জানান তার এক নির্বাচনী কর্মী। তিনি সবার কাছে দোয়া চান।

তবে চট্টগ্রাম পলি হাসপাতালে অবস্থান করা স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান, প্রার্থী কাইয়ুমের অবস্থার একটু পরির্বতন হয়। কথাবার্তা বলছেন।

উল্লেখ্য, ৩১শে মার্চ কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.