সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ভাইস চেয়ারম্যান প্রার্থী ছোটন রাজা প্রচার প্রচারণায় এগিয়ে

ভাইস চেয়ারম্যান প্রার্থী ছোটন রাজা প্রচার প্রচারণায় এগিয়ে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের প্রতীক ছোটন রাজার নির্বাচনী প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। এমনকি দিবারাত্রী পাড়া মহল্লায় সাধারণ ভোটারদের মাঝে প্রচার প্রচারণায় চষে বেড়াচ্ছেন। তার এ প্রচারণাকে ঘিরে মেঠোপথের ভোটারেরা আশার আলো দেখছে।

সদর উপজেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক, সরকারী কলেজের প্রাক্তন ভিপি বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজা মিয়ার সন্তান, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা দীর্ঘসময় ধরে বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলের সর্বশ্রেনী পেশার লোকজনের সাথে কুশল বিনিময় করে চলছে।

এদিকে ৩রা মার্চ বিকেলে ঈদগাঁও হাইস্কুল মাঠে স্কুল জীবনের বন্ধু মহলের সাথে মতবিনিময়, রাত দশটার দিকে বৃহত্তর পাহাঁশিয়াখালী এলাকাবাসীর উদ্যোগে বিশাল নিবার্চনী পথসভা করে। ভোটারদের মাঝে তাক লাগিয়ে দিয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে প্রতিনিয়ত গণসংযোগ অব্যাহত রেখেছেন।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.