
প্রতিকী ছবি
মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান :
পারিবারিক সম্পর্কের অবনতি ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইদের হামলায় গুরুতর আহত হয়ে লামা হাসপাতালে ভর্তি হয়েছে নাজিম উদ্দিন (২৬)। বুধবার বিকালে বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের গতিরাম মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।
আহত নাজিম উদ্দিনের বড় বোন আনোয়ারা বেগম (৩০) জানায়, তাদের মা মারা যাওয়ার পরে বাবা বদরুজ্জামান পুণরায় বিবাহ করেন। ছোট মায়ের ঘরে তার ৩ ভাই রয়েছে। বুধবার বিকেলে জোর পূর্বক সৎ ভাই মিনহাজ উদ্দিন (২৪) আহত নাজিমের বাগান থেকে বাঁশ কেটে নিয়ে যাচ্ছিল। এসময় নাজিম বাধা দিলে সৎ ভাই মিনহাজ তার আরো ২ ভাই কলিম উদ্দিন (২২) ও আমান উদ্দিন (২০)কে সহ আরো ২/৩ জনকে নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালায় এবং গাছের লাঠি দিয়ে মেয়ে গুরুতর আহত করে। ভাইকে রক্ষা করতে গিয়ে আরো আহত হয় বোন আনোয়ারা বেগম তার মেয়ে রেশমী আকতার। স্থানীয়রা আহতদের লামা হাসপাতালে ভর্তি করে।
লামা হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার ডাঃ বিলকিছ জানান, আহত নাজিমের মুখে, পিঠে, পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ডান চোখের উপরে কেটে যাওয়ার কারণে সেলাই করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.